বউভাতের অনুষ্ঠানে হামলা, আহত ১৫

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

নারায়ণগঞ্জ শহরের নন্দীপাড়া এলাকায় বিয়ে-পরবর্তী অনুষ্ঠান চলাকালে এক বাড়িতে হামলা ও লুটপাট চালিয়েছে সন্ত্রাসীরা। গতকাল শুক্রবার ওই হামলায় ওই বাড়ির নারীসহ ১৫ জন আহত হয়েছে। নতুন বউ এবং অনুষ্ঠানে আসা নারী অতিথিদের স্বর্ণালংকারও তারা ছিনিয়ে নিয়েছে বলে অভিযোগ পাওয়া গেছে।নারায়ণগঞ্জ সদর মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আকতার হোসেন জানান, তাঁদের ধারণা, এর সঙ্গে প্রেমঘটিত কোনো বিষয় সংশ্লিষ্ট থাকতে পারে। ঘটনাস্থলে পুলিশ পাঠানো হয়েছে। দুই পক্ষই থানায় অভিযোগ করেছে। তদন্ত করে আইনগত ব্যবস্থা নেওয়া হবে।