বউমার পরিচিতি চান না শ্রমমন্ত্রী!
প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
পুত্রবধূ সায়মা হোসেন পুতুলের (প্রধানমন্ত্রী শেখ হাসিনার মেয়ে) পরিচয়ে পরিচিতি চান না ফরিদপুর-৩ (সদর উপজেলা) আসনের সাংসদ শ্রম ও কর্মসংস্থান, প্রবাসীকল্যাণ ও বৈদেশিক কর্মসংস্থানমন্ত্রী খন্দকার মোশাররফ হোসেন।গতকাল শুক্রবার সদর উপজেলার চুনাঘাটা সরকারি প্রাথমিক বিদ্যালয়ের মাঠে আয়োজিত এক জনসভায় মন্ত্রী বলেন, ‘আমাকে প্রধানমন্ত্রীর বিয়াই বা পুতুলের শ্বশুর হিসেবে পরিচয় দেওয়া হয়। বউমার পরিচয়ে আমাকে কেন চলতে হবে? আমি এ শহরের সন্তান। আমার নিজস্ব অনেক পরিচয় আছে।’‘পাগলেও নিজের বুঝ বোঝে’ মন্তব্য করে শ্রমমন্ত্রী আগামী জাতীয় সংসদ নির্বাচনে তাঁকে পুনরায় ভোট দিয়ে নির্বাচিত করার আহ্বান জানিয়ে বলেন, ‘আমি নির্বাচিত হয়ে গত তিন বছরে যে পরিমাণ উন্নয়নমূলক কাজ করেছি, গত ৪০ বছরে তা হয়নি। তাই আমি আবার ভোট চাইতেই পারি।’