বক পাখি বিক্রি
প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
বক পাখিগুলোকে বাঁচানো গেল না। গতকাল শুক্রবার সকালে মৌলভীবাজার শহরের পশ্চিম বাজার এলাকায় ছয়টি বক পাখি এনে বিক্রি করেন এক বিক্রেতা।প্রত্যক্ষদর্শী সূত্রে জানা গেছে, একজন পাখি বিক্রেতা বেশ বড় আকারের সাদা ও ধূসর রঙের ছয়টি বক পাখি বিক্রির জন্য গতকাল সকালে মৌলভীবাজার শহরের পশ্চিম বাজার এলাকায় নিয়ে আসেন। পাখি দেখে অনেক কৌতূহলী লোকজন ভিড় করে। এ সময় বিক্রেতা ছয়টি পাখির দাম হাঁকেন ৬০০ টাকা। এ নিয়ে দর-কষাকষি চলতে থাকে। একপর্যায়ে পাখিগুলো বিক্রি করে দ্রুত স্থান ত্যাগ করেন তিনি। জানা গেছে, মৌলভীবাজার জেলার বিভিন্ন হাওর ও মাঠ এলাকা থেকে একদল সংঘবদ্ধ পাখি শিকারি জাল ও বাঁশের তৈরি আঁঠার ফাঁদ পেতে বক পাখি শিকার করছেন।