বকশীগঞ্জ আ.লীগের দুই পক্ষের অনুষ্ঠানে ১৪৪ ধারা জারি

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

জামালপুরের বকশীগঞ্জ উপজেলায় স্থানীয় আওয়ামী লীগের দুই পক্ষের স্বাধীনতা দিবসের কর্মসূচি পালন নিয়ে সংঘর্ষের আশঙ্কায় প্রশাসন সেখানে ১৪৪ ধারা জারি করেছে। ফলে গতকাল শনিবার সেখানে স্বাধীনতা দিবসের কর্মসূচি পালিত হয়নি।জানা গেছে, উপজেলা আওয়ামী লীগের সভাপতি নূর মোহাম্মদ স্থানীয় খয়ের উদ্দিন মাদ্রাসার মাঠে গতকাল বেলা তিনটায় স্বাধীনতা দিবসের শোভাযাত্রা ও আলোচনা সভার আয়োজন করেন। অন্যদিকে উপজেলা আওয়ামী লীগের সহসভাপতি আবুল কালাম আজাদের নেতৃত্বে আরেকটি পক্ষ একই স্থানে স্বাধীনতা দিবসের কর্মসূচি ঘোষণা করে। একপর্যায়ে বকশীগঞ্জ উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) আবেদ আলী উপজেলা সদর এলাকায় গতকাল দুপুর দেড়টা থেকে রাত নয়টা পর্যন্ত ১৪৪ ধারা জারি করে সব ধরনের সভা-সমাবেশ নিষিদ্ধ ঘোষণা করেন।