বকশীগঞ্জে তরুণীকে পুড়িয়ে হত্যাচেষ্টার অভিযোগ
প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
জামালপুরের বকশীগঞ্জ উপজেলার পুরাতন টুপকারচর গ্রামে গত সোমবার রাতে আনেজা বেগম (১৮) নামের এক তরুণীর গায়ে কেরোসিন ঢেলে পুড়িয়ে হত্যার চেষ্টা করা হয়েছে। গুরুতর অবস্থায় তাকে ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে। আনেজার বাবা মজিবুর রহমানের অভিযোগ, প্রতিবেশী তাইরান মিয়া বেশ কিছু দিন ধরে আনেজাকে উত্ত্যক্ত করে আসছে। কয়েক দিন আগে সে আনেজাকে বিয়ের প্রস্তাব দিলে তা প্রত্যাখ্যান করা হয়। মঙ্গলবার রাত তিনটার দিকে আনেজা ঘর থেকে বের হলে তাইরান ও তাঁর সহযোগী রাসেল এবং রানা আনেজার শরীরে কেরোসিন ঢেলে আগুন ধরিয়ে দিয়ে দ্রুত পালিয়ে যায়।