বকশীবাজার এলাকার মডার্ন হেলথ কেয়ার নামের ব্লাড ব্যাংকটি সিলগালা এবং সন্ধানী ব্লাড ব্যাংকের তিনজনকে কারাদণ্ড দিয়েছেন র্যা বের ভ্রাম্যমাণ আদালত। অনুমোদন ছাড়া ব্লাড ব্যাংক পরিচালনার দায়ে গত সোমবার বিকেলে আদালত এ শাস্তি দেন। র্যা ব-১০-এর ভ্রাম্যমাণ আদালত বকশীবাজারে অভিযান চালান। অভিযানে মডার্ন হেলথ কেয়ারের এক রোগীর রক্তের গ্রুপ ভুল নির্ধারণের প্রমাণ পাওয়া যায়। এ সময় প্রয়োজনীয় দক্ষ জনবলও পাওয়া যায়নি। তাই আদালত এই প্রতিষ্ঠানটি সিলগালার নির্দেশ দেন এবং দুই লাখ টাকা জরিমানা করেন। এ ছাড়া একই এলাকার সন্ধানী ব্লাড ব্যাংকে অভিযান চালিয়ে আদালত দেখতে পান, রক্তের ব্যাগে নির্ধারিত মাত্রার অনেক কম পরিমাণ রক্ত সরবরাহ করে বিক্রি করা হচ্ছে। আদালত এই প্রতিষ্ঠানটির মালিক জাহিদ হাসান (২৬), সেলিম রেজা (৩৮) এবং বিপণন কর্মকর্তা ফারুক হোসেনকে তিন মাস করে সশ্রম কারাদণ্ড দেন।