বকেয়া পরিশোধ না করায় বিদ্যুৎ সংযোগ বিছিন্ন

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

প্রায় ৩৮ লাখ টাকার বিদ্যুৎ বিল বকেয়া থাকায় চট্টগ্রাম নগরের মাদারবাড়ি এলাকায় নয়টি মামলা এবং ১৪টি বিদ্যুৎ সংযোগ বিচ্ছিন্ন করা হয়েছে। গতকাল বুধবার বিদ্যুৎ উন্নয়ন বোর্ড, চট্টগ্রামের বিদ্যুৎ আদালতের (উত্তর) জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট মোহাম্মদ হাসানের নেতৃত্বে এই ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করা হয়।

এ সময় ৩৭ লাখ ৬৯ হাজার ৩১৬ টাকা বকেয়া থাকায় উত্তর নালাপাড়ার কাজী হেলাল হোসেন, মো. হারুন, শুক্কুর হোসেন, কদমতলীর ডায়মন্ড হোটেল, একই এলাকার শামীম আরা বেগম, গোল্ডেন টাচ বোর্ডিং, পাঠানটুলীর মো. ইকবাল, জাহাঙ্গীর আলম ও ডবলমুরিং এলাকার মো. আবদুল মামুনের বিরুদ্ধে মামলা করা হয় এবং তাঁদের বিদ্যুৎ সংযোগ বিচ্ছিন্ন করা হয়। এ ছাড়া আরও চারটি সংযোগ বিচ্ছিন্ন করা হয় বলে বিদ্যুৎ ও বিতরণ বিভাগের সহকারী পরিচালক মো. মনিরুজ্জামান জানান।