বকেয়া বেতন ও উৎসব ভাতার দাবিতে বিক্ষোভ

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

মুন্সিগঞ্জের গজারিয়া উপজেলায় গতকাল শনিবার শ্রমিকেরা বকেয়া বেতন ও উৎসব ভাতার (বোনাস) দাবিতে বিক্ষোভ করেছেন। উপজেলার বাউশিয়া এলাকার কাসেম আলী অ্যান্ড সন্স স্পিনিং মিলস লিমিটেডের শ্রমিকেরা ওই কর্মসূচি পালন করেন।
কয়েকজন শ্রমিক বলেন, গত সেপ্টেম্বর মাসের বেতন ও ঈদের উৎসব ভাতা তাঁরা এখনো পাননি। তাই বেতন ও উৎসব ভাতার দাবিতে সকালে ফটকে তালা লাগিয়ে তাঁরা ফটকের সামনে অবস্থান নেন। এরপর দুপুর ১২টা পর্যন্ত বিক্ষোভ করেন।
কারখানার ব্যবস্থাপক হারুন মোল্লা বলেন, তাঁরা কারখানা বিক্রি করে দিয়েছেন। বিক্রির টাকা পাওয়ার পর শ্রমিকদের বেতন ও পাওনা ২০ অক্টোবরের মধ্যে বুঝিয়ে দেওয়া হবে।