বকেয়া বেতনের দাবিতে আজ অবস্থান ধর্মঘট

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

তিন মাসের বকেয়া বেতন ও ঈদ বোনাসের দাবিতে রংপুরের বেগম রোকেয়া বিশ্ববিদ্যালয়ের প্রগতিশীল শিক্ষকসমাজ আজ শনিবার একাডেমিক ভবনের সামনে অবস্থান ধর্মঘট কর্মসূচি পালন করবে। একই দাবিতে গতকাল শুক্রবার সকালে তারা সংবাদ সমেঞ্চলন করেছে।

প্রগতিশীল শিক্ষকসমাজের সদস্যসচিব গাজী মাজহারুল আনোয়ার সংবাদ সমেঞ্চলনে জানান, গত মে মাস থেকে শিক্ষক-কর্মচারীদের বেতন বকেয়া পড়েছে।

বিশ্ববিদ্যালয় সূত্র জানায়, বিশ্ববিদ্যালয় মঞ্জুরি কমিশনের বেতনভুক্ত শিক্ষক, কর্মকর্তা-কর্মচারীর সংখ্যা ২৮৫ জন। সাবেক উপাচার্য মুহামঞ্চদ আবদুল জলিল মিয়া ইউজিসির অনুমোদন না নিয়ে অতিরিক্ত ৩৩৩ জন শিক্ষক-কর্মচারী নিয়োগ দিয়েছেন। মোট শিক্ষক কর্মকর্তা-কর্মচারী দাঁড়ায় ৬১৮ জন। পদ সৃষ্টি না করে তাঁদের অন্তর্বর্তীকালীন চাকরি দেওয়া হয় বলে অভিযোগ রয়েছে। অন্তর্বর্তীকালীন অতিরিক্ত পদে যাঁদের চাকরি দেওয়া হয়, তাঁদের চাকরির মেয়াদ গত জুন মাসে শেষ হয়েছে। বিশ্ববিদ্যালয়ের গণসংযোগ কর্মকর্তা মোহামঞ্চদ আলী জানান, ইউজিসি ২৮৫ জনের বেতন পাঠায়। কিন্তু ওই টাকা দিয়ে ৬১৮ জনের বেতন দেওয়া হয়। এ ছাড়া বিশ্ববিদ্যালয়ের অন্যান্য তহবিল থেকে টাকা ঋণ নিয়ে বেতন পরিশোধ করা হয়। বিশ্ববিদ্যালয়ের তহবিলে আর কোনো টাকা নেই।

বিশ্ববিদ্যালয়ের উপাচার্য এ কে এম নূর-উন-নবী বলেন, বর্তমানে ২৮৫ শিক্ষক কর্মকর্তা-কর্মচারীর বকেয়া বেতন ও ঈদ বোনাস দেওয়ার চেষ্টা চলছে।