বকেয়া বেতনের দাবিতে বিক্ষোভ
প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
বকেয়া বেতনের দাবিতে নারায়ণগঞ্জে সেনসিবল ফ্যাশন লিমিটেড নামের একটি পোশাক কারখানার শ্রমিকেরা বিক্ষোভ করেছেন। গতকাল বৃহস্পতিবার বেলা ১১টা থেকে ১টা পর্যন্ত শহরের বঙ্গবন্ধু সড়কে স্ট্যান্ডার্ড চার্টার্ড ব্যাংকের সামনে এ বিক্ষোভ সমাবেশ অনুষ্ঠিত হয়।
সমাবেশে বক্তব্য দেন সমাজতান্ত্রিক শ্রমিক ফ্রন্ট নারায়ণগঞ্জ জেলার সভাপতি আবু নাঈম খান, গার্মেন্টস শ্রমিক ফ্রন্ট নারায়ণগঞ্জ জেলার সভাপতি সেলিম মাহমুদ, সাধারণ সম্পাদক জাহাঙ্গীর আলম, গাবতলী পুলিশ লাইন শাখার সভাপতি সাইফুল ইসলাম, সাধারণ সম্পাদক হাসনাত কবীর। বক্তারা কারখানার শ্রমিকদের দুই মাসের বকেয়া বেতন ও তাঁদের প্রাপ্য ১ কোটি ৫৮ লাখ টাকা পরিশোধে বিকেএমইএর সভাপতির ভূমিকা নেওয়ার জোর দাবি জানান।