বকেয়া বেতনের দাবিতে শ্রমিকদের বিক্ষোভ

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

ঢাকার আশুলিয়ায় বকেয়া বেতনের দাবিতে গতকাল সোমবার বিক্ষোভ করেছেন পোশাক কারখানার শ্রমিকেরা।
শিল্প পুলিশ ও শ্রমিকেরা জানান, বাইপাইল এলাকার ‘রূপসা ফ্যাশনস’ নামের পোশাক কারখানার শ্রমিকদের জুলাই ও আগস্ট মাসের বেতন পরিশোধ করা হচ্ছিল না। শ্রমিকেরা গতকাল সকালে কর্মস্থলে উপস্থিত হয়ে বেতন পরিশোধের দাবি জানান। কর্তৃপক্ষ বেতন পরিশোধে গড়িমসি করলে শ্রমিকেরা কাজ না করে কারখানার ভেতরে বিক্ষোভ করতে থাকেন।
একপর্যায়ে শ্রমিকেরা সকাল ১০টার দিকে কারখানা থেকে বের হয়ে মিছিল করে বাইপাইল বাসস্ট্যান্ড এলাকায় গিয়ে নবীনগর-কালিয়াকৈর সড়ক অবরোধের চেষ্টা করেন। খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে গিয়ে শ্রমিকদের ধাওয়া করে ছত্রভঙ্গ করে দেয়।