বকেয়া বেতনের দাবিতে শ্রমিকদের মানববন্ধন
প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
নারায়ণগঞ্জে প্রীতম গ্রুপ নিট ওয়ার্ল্ড নামে একটি কারখানায় বিনা নোটিশে ডাইং শাখা বন্ধ করার প্রতিবাদে ও দুই মাসের বকেয়া বেতনের দাবিতে মানববন্ধন করেছেন শ্রমিকেরা। নারায়ণগঞ্জ প্রেসক্লাবের সামনে গতকাল শুক্রবার সকালে এ মানববন্ধন করা হয়।
মানববন্ধনে শ্রমিকেরা বলেন, ঈদুল ফিতরে ৫০ শতাংশ ঈদ বোনাস দেওয়ার কথা থাকলেও ২৫ শতাংশ দেওয়া হয়। শ্রমিকেরা ছুটি শেষে ১৭ আগস্ট কর্মস্থলে যোগ দিতে এসে জানতে পান, ডাইং শাখা বন্ধ ঘোষণা করা হয়েছে। পরে শ্রমিকেরা মালিক পক্ষের সঙ্গে কয়েক দফা দেখা করে তাঁদের দুই মাসের বকেয়া বেতন পরিশোধের দাবি জানান। কিন্তু মালিক পক্ষ বেতন পরিশোধে টালবাহানা শুরু করে।