বকেয়া বেতনের দাবিতে সড়ক অবরোধ
প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
নারায়ণগঞ্জের রূপগঞ্জে বকেয়া বেতনের দাবিতে একটি পোশাক কারখানায় শ্রমিক অসন্তোষ দেখা দিয়েছে। শ্রমিকেরা ঢাকা-সিলেট মহাসড়ক প্রায় এক ঘণ্টা অবরোধ করে বিক্ষোভ করেন। গতকাল শনিবার উপজেলার আউখাব এলাকার হারভেস্ট রিচ (বেনেটেক্স) নামের পোশাক কারখানার শ্রমিকেরা এ বিক্ষোভ করেন।
প্রত্যক্ষদর্শী ও শ্রমিকেরা বলেন, আউখাব এলাকার বেনেটেক্স পোশাক কারখানার শ্রমিকেরা দুই মাস ধরে বেতন-ভাতা পাচ্ছেন না। গতকাল সকাল ১০টার দিকে বেতন-ভাতা পরিশোধের দাবিতে কারখানার ভেতরে শ্রমিকেরা বিক্ষোভ শুরু করেন। একপর্যায়ে ক্ষুব্ধ শ্রমিকেরা ঢাকা-সিলেট মহাসড়কে গিয়ে অবস্থান নেন। ফলে মহাসড়কের উভয় পাশে দীর্ঘ যানজটের সৃষ্টি হয়। পরে শিল্প পুলিশের পুলিশ সুপার সানা শামিনুর রহমান ঘটনাস্থলে গিয়ে বকেয়া বেতন-ভাতা আদায়ের আশ্বাস দিলে শ্রমিকেরা সেখান থেকে সরে যান।