বকেয়া আদায়ে

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

সিলেট নগরের বিভিন্ন বিপণিবিতানের ব্যবসায়ীদের কাছ থেকে ট্রেড লাইসেন্স ও হোল্ডিং ট্যাক্সের বকেয়া আদায়ে মাঠে নেমেছে সিটি করপোরেশনের সংশ্লিষ্ট দপ্তর। গতকাল সোমবার দুপুরে এ অভিযান চালিয়ে বিভিন্ন প্রতিষ্ঠানের কাছ থেকে ৮৬ হাজার টাকা বকেয়া আদায় করা হয়েছে। অভিযানে নেতৃত্ব দেন সিটি করপোরেশনের প্রধান নির্বাহী কর্মকর্তা এনামুল হাবীব। এ ছাড়া উপস্থিত ছিলেন সিটি করপোরেশনের প্রধান প্রকৌশলী নূর আজিজুর রহমান, নির্বাহী হাকিম মো. শরীফুজ্জামান, জেলা প্রশাসনের নির্বাহী হাকিম মো. শহিদুল আলম প্রমুখ। প্রধান নির্বাহী কর্মকর্তা জানান, রাজস্ব আদায় বাড়াতে এ অভিযান অব্যাহত থাকবে।