প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
কুমিল্লা নগরের কান্দিরপাড় এলাকায় অবস্থিত সিটি করপোরেশনের মালিকানাধীন নিউমার্কেটের দোকান বরাদ্দের বকেয়া আদায়ের জন্য গতকাল সোমবার অভিযান চালিয়েছেন মেয়র মো. মনিরুল হক। এ সময় বকেয়া পরিশোধ না করার অভিযোগে মেয়রের নির্দেশে নিউমার্কেটের দ্বিতীয় তলার সাতটি দোকানে তালা দেওয়া হয়। সিটি করপোরেশনের বাজার পরিদর্শক মোহাম্মদ শাহজাহান জানান, নবনির্মিত এই মার্কেটের দোকান বরাদ্দ বাবদ এখনো ১১ কোটি ২৬ লাখ টাকা বকেয়া রয়েছে। নোটিশ দেওয়া হলেও মালিকেরা ওই টাকা পরিশোধ করেননি।