বকেয়া কর আদায়ে ক্রোকি অভিযান
প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
টাঙ্গাইলের মির্জাপুর পৌরসভায় বকেয়া কর আদায়ে ক্রোকি অভিযান চলছে। পৌরসভা সূত্র জানায়, গত ২৪ মে থেকে এ অভিযান শুরু হয়েছে। এখনো তা অব্যাহত রয়েছে।পৌরসভার মেয়র শহীদুর রহমান গতকাল প্রথম আলোকে বলেন, সরকারি বিধির পাশাপাশি পৌরসভায় চলমান দ্বিতীয় নগর পরিচালন ও অবকাঠামো উন্নীতকরণ প্রকল্পের (ইউজিপ-২) শর্তানুযায়ী এ অভিযান চালানো হচ্ছে।