প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
কর অঞ্চল নারায়ণগঞ্জ কার্যালয়ে আগামীকাল বৃহস্পতিবার হালখাতার আয়োজন করা হয়েছে। ‘বকেয়া আদায় নয়, পরিশোধ’ স্লোগান নিয়ে এ আয়োজন করা হয়েছে।
কর অঞ্চল নারায়ণগঞ্জ সদর দপ্তরের (প্রশাসন) উপ-কর কমিশনার এ কে এম শামসুজ্জামান স্বাক্ষরিত সংবাদ বিজ্ঞপ্তিতে গতকাল মঙ্গলবার জানানো হয়, ব্যবসায়ী মহলে বছর শেষে হালখাতার আয়োজন আবহমান বাংলার ঐতিহ্য। জাতীয় রাজস্ব বোর্ড বাংলা নববর্ষ ১৪২৪ উদ্যাপন করার উদ্যোগ নিয়েছে। তারই ধারাবাহিকতায় কর অঞ্চল নারায়ণগঞ্জ ১৩ এপ্রিল ‘ওপেন হাউস ডে’ পরিবেশে কর অঞ্চলের প্রধান কার্যালয় এইচআর কমপ্লেক্স, পূর্ব ইসদাইর, ফতুল্লা, নারায়ণগঞ্জের সম্মেলনকক্ষ ও সার্কেল অফিসসমূহে সকাল ১০টা থেকে বিকেল ৫টা পর্যন্ত হালখাতার আয়োজন করেছে।