বকেয়া বিল আদায়
প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
মুন্সিগঞ্জের সিরাজদিখান উপজেলায় ভ্রাম্যমাণ আদালত অভিযান চালিয়ে গত মঙ্গলবার বালুচর ইউনিয়নের বালুচর বাজারসহ বিভিন্ন এলাকার পল্লী বিদ্যুৎ সমিতির ৪৮ জন গ্রাহকের কাছ থেকে ৩ লাখ ৮৭ হাজার টাকা বকেয়া বিল আদায় করেছেন। এ সময় আদালতের নির্বাহী হাকিম আবদুল্লাহ আল-মামুন ৩৩ লাখ টাকার বিদ্যুৎ বিল বকেয়া থাকার কারণে বালুচর বাজার-সংলগ্ন ১৫ জন গ্রাহকের সংযোগ বিচ্ছিন্ন করে দেন। এ সময় উপস্থিত ছিলেন মুন্সিগঞ্জ পল্লী বিদ্যুৎ সমিতি সিরাজদিখান আঞ্চলিক কার্যালয়ের এজিএম রেজাউল করিম, ওয়্যারিং পরিদর্শক আশরাফুল ইসলাম প্রমুখ। সমিতির সিরাজদিখান আঞ্চলিক কার্যালয়ের ডিজিএম দেব কুমার মালো জানান, বকেয়া বিল আদায়ে সিরাজদিখানে ভ্রাম্যমাণ আদালতের অভিযান অব্যাহত থাকবে।