বকেয়া বেতনের জন্য সাভারে শ্রমিকদের মহাসড়ক অবরোধ

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

বকেয়া বেতনের দাবিতে গতকাল রোববার ঢাকার সাভারের ডগরমোরা এলাকার একটি পোশাক কারখানার শ্রমিকেরা মহাসড়ক অবরোধ করে বিক্ষোভ করেছেন। আধা ঘণ্টার অবরোধে সড়কের উভয় দিকে কয়েক হাজার যানবাহন আটকা পড়ে।
সাভার মডেল থানার পুলিশ জানায়, জালাল আহাম্মেদ নিট কম্পোজিট নামের পোশাক কারখানাটির দুই শতাধিক শ্রমিক দুই মাস ধরে বেতন পাচ্ছেন না। ক্ষুব্ধ শ্রমিকেরা গতকাল সকালে কর্মস্থলে গিয়ে কর্তৃপক্ষের কাছে আবারও বকেয়া বেতন চান। কিন্তু কর্তৃপক্ষ তাতে অপারগতা প্রকাশ করলে শ্রমিকেরা কারখানার ভেতরেই বিক্ষোভ শুরু করেন। একপর্যায়ে সকাল নয়টার দিকে তাঁরা কারখানা থেকে বের হয়ে ঢাকা-আরিচা মহাসড়ক অবরোধ করেন।