বকেয়া বেতনের দাবিতে আবার কর্মবিরতি

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

বরিশাল সিটি করপোরেশনের কর্মকর্তা-কর্মচারীদের দুই মাসের বকেয়া বেতন পরিশোধ করা হয়েছে। তারপরও পাঁচ মাসের বেতন বকেয়া রয়েছে। বেতন-ভাতা, ভবিষ্য তহবিলসহ (প্রভিডেন্ট ফান্ড) সব বকেয়া পরিশোধের দাবিতে আবার আন্দোলনে নেমেছেন কর্মকর্তা-কর্মচারীরা। বেতন-ভাতা দেওয়া না হলে লাগাতার কর্মসূচির ঘোষণা দিয়েছেন তাঁরা।
গতকাল বুধবার সকাল ১০টা থেকে বেলা ১টা পর্যন্ত কর্মকর্তা-কর্মচারীরা নগর ভবনের সামনে জড়ো হয়ে কর্মবিরতি পালন করেন।
নগর পরিচ্ছন্নতা কর্মকর্তা দীপক লাল মৃধা প্রথম আলোকে বলেন, এর আগে চারবার বকেয়া বেতন-ভাতার দাবি করা হয়েছে। এ বিষয়ে একাধিকবার সিটি মেয়রের কাছে আবেদন-নিবেদন করা হয়েছে। কিন্তু তারপরও নিয়মিত বেতন দেওয়া হচ্ছে না। আন্দোলনে নামলে কাউন্সিলরদের মধ্যস্থতায় এক মাসের বেতন দিয়ে আন্দোলন থামিয়ে দেওয়া হয়।