বকেয়া বেতনের দাবিতে কারখানায় বিক্ষোভ, ভাঙচুর
প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
বকেয়া বেতনের দাবিতে গতকাল শনিবার গাজীপুর সদর উপজেলার বোর্ডবাজার সাইনবোর্ড এলাকার একটি কারখানায় শ্রমিকেরা বিক্ষোভের পর ভাঙচুর চালিয়েছেন।
পুলিশ সূত্রে জানা গেছে, ফাইন স্টিচ অ্যাপারেলস লিমিটেড কারখানার শ্রমিকেরা গত ২০ ফেব্রুয়ারি সকালে কারখানায় গিয়ে ২৮ ফেব্রুয়ারি পর্যন্ত ছুটি ঘোষণার নোটিশ দেখতে পান। ছুটি শেষে গতকাল সকালে কারখানায় গিয়ে তাঁরা ফটক সিলগালা করা দেখে ক্ষিপ্ত হন।
শ্রমিকেরা বলেন, তাঁদের দুই মাসের বেতন বকেয়া আছে। তাই বকেয়া বেতন না পাওয়া পর্যন্ত কারখানার ফটকে অবস্থানের ঘোষণা দেন তাঁরা।
মোশাররফ হোসেন বলেন, ঘটনার পর থেকেই কারখানার মালিক এইচ এম খায়রুল আলমের মুঠোফোন বন্ধ পাওয়া যাচ্ছে। তবে বিষয়টি বিজিএমইএর নেতাদের জানানো হয়েছে।