বকেয়া বেতনের দাবিতে টঙ্গীতে শ্রমিক বিক্ষোভ
প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
গাজীপুরের টঙ্গীর পাগাড় এলাকার একটি পোশাক কারখানার শ্রমিকেরা গতকাল সোমবার বকেয়া বেতনের দাবিতে বিক্ষোভ করেছেন। গত জুন ও জুলাই মাসের বেতনের দাবিতে তাঁরা এই বিক্ষোভ করেন।স্থানীয় সূত্র জানায়, ঢাকা ডায়িং ম্যানুফ্যাকচারিং লিমিটেড নামের পোশাক কারখানা কর্তৃপক্ষ গতকাল শ্রমিকদের জানায় ঈদের আগে শুধু জুনের বকেয়া বেতন পরিশোধ করা হবে। শ্রমিকেরা এই প্রস্তাব প্রত্যাখ্যান করেন। তাঁরা দুই মাসের বেতন পরিশোধের দাবিতে বিক্ষোভ শুরু করেন। কারখানা কর্তৃপক্ষ আলোচনার মাধ্যমে সমস্যা সমাধানের আশ্বাস দেওয়ার পর পরিস্থিতি শান্ত হয়।