বকেয়া বেতনের দাবিতে পোশাকশ্রমিকদের মহাসড়ক অবরোধ

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

নারায়ণগঞ্জ সদর উপজেলার সিদ্ধিরগঞ্জের একটি পোশাক কারখানার শ্রমিকেরা বকেয়া বেতনের দাবিতে গতকাল বৃহস্পতিবার ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ করে বিক্ষোভ করেছেন। এ সময় মহাসড়কে আধাঘণ্টা যান চলাচল বন্ধ থাকে।প্রত্যক্ষদর্শীদের বরাত দিয়ে সিদ্ধিরগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) কামরুল আলম মোল্লা বলেন, গতকাল দুপুরে সিদ্ধিরগঞ্জের ধনুহাজী রোড এলাকার প্রিন্স ফ্যাশন নামের একটি পোশাক কারখানার শ্রমিকেরা বকেয়া বেতনের দাবিতে কারখানার সামনে বিক্ষোভ শুরু করেন। একপর্যায়ে তাঁরা ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ করেন। এতে দুপুর সাড়ে ১২টা থেকে একটা পর্যন্ত সড়কে যান চলাচল বন্ধ থাকে। এ সময় সড়কে তীব্র যানজটের সৃষ্টি হয়। খবর পেয়ে পুলিশ বিক্ষুব্ধ শ্রমিকদের মহাসড়ক থেকে সরে যাওয়ার অনুরোধ জানায়। কিন্তু শ্রমিকেরা না সরলে মৃদু লাঠিপেটা করে তাঁদের মহাসড়ক থেকে সরিয়ে দিলে যান চলাচল শুরু হয়। কারখানার কয়েকজন শ্রমিক অভিযোগ করেন, বকেয়া বেতন পরিশোধ না করে মালিকপক্ষ কারখানাটি অন্যত্র সরিয়ে নেওয়ার চেষ্টা করছে। ওসি কামরুল আলম মোল্লা বলেন, বিষয়টি নিয়ে মালিকপক্ষের সঙ্গে আলোচনা করে সমস্যা সমাধানের চেষ্টা চলছে।