বকেয়া বেতনের দাবিতে বিক্ষোভ

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

নারায়ণগঞ্জে তিন মাসের বকেয়া বেতন পরিশোধ ও বন্ধ কারখানা খুলে দেওয়ার দাবিতে বিক্ষোভ মিছিল ও সমাবেশ করেছেন একটি তৈরি পোশাক কারখানার শ্রমিকেরা। গতকাল দুপুরে নগরের শহীদ মিনারে এ কর্মসূচি পালন করা হয়। সেনসিবল গার্মেন্টস নামে ওই কারখানার শ্রমিক রেহানা আক্তারের সভাপতিত্বে সমাবেশে বক্তব্য দেন সমাজতান্ত্রিক শ্রমিক ফ্রন্টের নারায়ণগঞ্জ জেলার সভাপতি আবু নাঈম খান বিপ্লব, গার্মেন্টস শ্রমিক ফ্রন্ট কেন্দ্রীয় কমিটির সাধারণ সম্পাদক সেলিম মাহমুদ প্রমুখ।