বকেয়া বেতনের দাবিতে বিক্ষোভ অফিস ঘেরাও
প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
পঞ্চগড়ে উপানুষ্ঠানিক শিক্ষা (মানব উন্নয়নের জন্য সাক্ষরতা-উত্তর ও অব্যাহত শিক্ষা প্রকল্প-২) প্রকল্পের কেন্দ্র সহায়ক-সহায়িকা ট্রেড প্রশিক্ষকেরা বকেয়া বেতনের দাবিতে ‘উত্তরায়ণ জনকল্যাণ মহিলা সমিতির (ইউজেএমএস) জেলা কার্যালয় ঘেরাও ও বিক্ষোভ করেছে। পরে এক মাসের বেতন দিয়ে পরিস্থিতি শান্ত করা হয়। গতকাল মঙ্গলবার সকালে এই বিক্ষোভের ঘটনা ঘটে। প্রশিক্ষকেরা জানান, উপানুষ্ঠানিক শিক্ষা কার্যক্রমের অধীনে জেলার ১৭০টি কেন্দ্রের প্রত্যেকটিতে দুজন প্রশিক্ষক ৩০ জন পুরুষ ও ৩০ জন নারীকে শিক্ষা ও প্রশিক্ষণ দিয়ে আসছেন। তিন মাস ধরে তাঁদের বেতন দেওয়া হচ্ছে না।ইউজেএমএস এর প্রধান সমন্বয়কারী (অর্থ) মোজাহিদুল ইসলাম বকেয়া বেতনের দাবিতে বিক্ষোভ ও অফিস ঘেরাও করার কথা স্বীকার করে বলেন, প্রত্যেককে এক মাসের বেতন দেওয়া হয়েছে। বাকি বেতন জুন মাসে দেওয়া হবে।