প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
বকেয়া বেতনের দাবিতে হবিগঞ্জের মাধবপুর উপজেলার বৈকণ্ঠপুর চা-বাগানের শ্রমিকেরা ঢাকা-সিলেট মহাসড়ক অবরোধ করেছেন এবং উপজেলা প্রশাসনের কাছে স্মারকলিপি দিয়েছেন। গতকাল বৃহস্পতিবার তাঁরা এ কর্মসূচি পালন করেন।
এ ছাড়া এক সপ্তাহের মধ্যে বেতন-ভাতা পরিশোধ করা না হলে হবিগঞ্জের জেলা প্রশাসকের কার্যালয় ঘেরাও কর্মসূচি পালনের হুমকি দিয়েছেন চা-শ্রমিকেরা।
বাগান সূত্রে জানা গেছে, বাগানের শ্রমিকদের বেতন-ভাতা ও রেশন দুই মাস ধরে বন্ধ আছে। এ ছাড়া ভবিষ্য-তহবিলও ২৪ মাস ধরে জমা দিচ্ছে না মালিকপক্ষ।