বকেয়া বেতনের দাবিতে শ্রমিকদের বিক্ষোভ

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

বকেয়া বেতনের দাবিতে গতকাল সোমবার বিকেলে সন্ধ্যায় চট্টগ্রামে জামালখান মোড়ে একটি পোশাক কারখানার শ্রমিকেরা বিক্ষোভ করেছেন। এ সময় তাঁরা কয়েকটি যানবাহনও ভাঙচুর করেন। জানা গেছে, টিআর ফ্যাশন নামের কারখানাটির শ্রমিকদের দুই মাসের বেতন বকেয়া রয়েছে। গতকাল সোমবার বেতন দেওয়ার কথা থাকলেও না দিয়ে কর্মকর্তারা চলে যান। পরে বিকেল পাঁচটার দিকে বেতনের দাবিতে প্রায় ৩০০ শ্রমিক রাস্তায় নেমে আসেন। এ সময় তাঁরা কারখানার আসবাব রাস্তায় এনে আগুন ধরিয়ে দেন। এ ছাড়া চার-পাঁচটি যানবাহন ভাঙচুর করা হয়। এতে ওই সড়কে যানবাহন চলাচল বন্ধ হয়ে যায়। পরে পুলিশ এসে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে। চকবাজার থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা আতিক আহমেদ জানান, ‘বকেয়া বেতনের দাবিতে তাঁরা রাস্তায় নেমেছিলেন। পরে আমরা বুঝিয়ে তাঁদের তুলে দিই।’