বকেয়া বেতনের দাবিতে শ্রমিকদের বিক্ষোভ অব্যাহত
প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
নারায়ণগঞ্জে বকেয়া বেতন পরিশোধ ও কারখানা চালুর দাবিতে টেক্স টেক উন্ড মেয়ার প্রাইভেট লিমিটেডের শ্রমিকদের বিক্ষোভ কর্মসূচি অব্যাহত রয়েছে।
গতকাল মঙ্গলবার সকাল ১০টা থেকে বেলা তিনটা পর্যন্ত বাংলাদেশ নিট পোশাক প্রস্তুত ও রপ্তানিকারকদের সমিতির (বিকেএমইএ) প্রধান কার্যালয়ের সামনের সড়কে তাঁরা অবস্থান কর্মসূচি পালন করেন। পরে পুলিশ এসে তাঁদের সড়ক থেকে উঠিয়ে দেয়।
অবস্থানের কর্মসূচির সময় বক্তব্য দেন বাসদের নেতা আবু নাঈম খান, সমাজতান্ত্রিক শ্রমিক ফ্রন্টের জেলা সংগঠক সেলিম মাহমুদ, টেক্স টেকের শ্রমিক মো. কুদ্দুস প্রমুখ।
বক্তারা বলেন, দুই মাস ধরে কারখানা বন্ধ থাকায় এবং বেতন না পাওয়ায় শ্রমিকেরা মানবেতর জীবনযাপন করছেন। তাঁদের এখন কোথাও যাওয়ার জায়গা নেই।