বকেয়া বেতনের দাবিতে সড়ক অবরোধ

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

বকেয়া বেতনের দাবিতে পোশাকশ্রমিকেরা চট্টগ্রাম নগরের দেওয়ানহাটে সড়ক অবরোধ করেছেন। গতকাল শনিবার সকাল ১০টার দিকে টেকনো ফ্যাশন ও ওয়াকিয়া ফ্যাশনের শ্রমিকেরা সড়ক অবরোধ করেন।
পুলিশ ও প্রত্যক্ষদর্শীরা জানান, দুই মাসের বকেয়া বেতনের দাবিতে শ্রমিকেরা সকাল আটটা থেকে কারখানার সামনে বিক্ষোভ করেন। পরে সকাল ১০টার দিকে তাঁরা দেওয়ানহাট মোড়ে সড়ক অবরোধ করেন। বেতনের পাশাপাশি ওয়াকিয়া ফ্যাশনের কয়েকজন শ্রমিক ছাঁটাইকে শ্রমিকেরা ইস্যু করেন বলে জানা গেছে।
শিল্প পুলিশের পরিদর্শক আরিফুর রহমান বলেন, ১০টার দিকে অবরোধ দেওয়ার পর শিল্প পুলিশ ও ডবলমুরিং থানা-পুলিশ ঘটনাস্থলে যায়। পরে বেলা ১১টার দিকে তাঁদের সড়ক থেকে তুলে দেওয়া হয়।
জানা গেছে, শিল্প পুলিশের দুই প্লাটুন পুলিশের পাশাপাশি ডবলমুরিং থানা পুলিশও ঘটনাস্থলে যায়। প্রায় দেড় ঘণ্টা চেষ্টার পর শ্রমিকদের রাস্তা থেকে তুলতে সমর্থ হয় পুলিশ৷