বকেয়া বেতনের দাবিতে ৭ কার্যালয়ে তালা
প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
রাজশাহী মহানগরের দ্বিতীয় আরবান প্রাইমারি হেলথ কেয়ার প্রকল্পের স্বাস্থ্যকর্মীরা বকেয়া বেতন-ভাতার দাবিতে গতকাল সোমবার তাঁদের সাতটি কার্যালয়ে তালা ঝুলিয়ে দিয়েছেন। এরপর তাঁরা নগরের নওদাপাড়ায় অবস্থিত প্রধান কার্যালয়ের ফটকের সামনে অবস্থান কর্মসূচি পালন করেন।সংশ্লিষ্ট সূত্রে জানা গেছে, রাজশাহী সিটি করপোরেশনের তত্ত্বাবধানে এই প্রকল্পের নওদাপাড়ার প্রধান কার্যালয়ের অধীনে নগরের পঞ্চবটী, কাজলা, দাশমারী, মেহেরচণ্ডী, বুধপাড়া ও নওদাপাড়া—এই ছয়টি শাখা কার্যালয়ে দরিদ্র জনগোষ্ঠীকে বিনা মূল্যে প্রাথমিক স্বাস্থ্যসেবা দেওয়া হয়। সংস্থাটির প্রধান ও শাখা কার্যালয়ে চিকিৎসক, সেবিকা, স্বাস্থ্যকর্মী, আয়াসহ বিভিন্ন পদে ১৪৪ জন কর্মরত আছেন। অভিযোগ উঠেছে, চার মাস ধরে তাঁরা বেতন পাচ্ছেন না।প্রকল্প ব্যবস্থাপক শিহাব চৌধুরী বলেন, ‘ব্যস্ত আছি। পরে কথা হবে।’