বকেয়ার দায়ে চট্টগ্রামে ১৬টি সংযোগ বিচ্ছিন্ন

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

সাড়ে ২৭ লাখ টাকা বিদ্যুৎ বিল বকেয়া থাকায় চট্টগ্রামের মাদারবাড়ি এলাকায় ১৬টি সংযোগ বিচ্ছিন্ন করেছে বিদ্যুৎ উন্নয়ন বোর্ড (পিডিবি)। বকেয়ার ঘটনায় নয়টি মামলাও করা হয়েছে।
গতকাল বুধবার পিডিবির বিদ্যুৎ আদালতের (উত্তর) সিনিয়র জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট মোহাম্মদ হাসানের নেতৃত্বে ভ্রাম্যমাণ আদালত অভিযান চালিয়ে এসব সংযোগ বিচ্ছিন্ন করেন।
পিডিবির সিনিয়র সহকারী পরিচালক মো. মনিরুজ্জামান জানিয়েছেন, বিদ্যুৎ-সংযোগ বিচ্ছিন্ন এবং খেলাপি বিদ্যুৎ গ্রাহকের বকেয়া আদায়ের জন্য বিক্রয় ও বিতরণ বিভাগ মাদারবাড়ির বেশ কিছু এলাকায় অভিযান চালিয়েছে। এগুলো হচ্ছে উত্তর নালাপাড়া, আইচ ফ্যাক্টরি রোড, জামাল মাঝির গলি, পূর্ব মাদারবাড়ি উদয়ন গলি, কমান্ডার গলি, মাঝিরঘাট, নূর বক্স সওদাগর লেইন, মতিয়ার পোল, পাঠানটুলী, সুলতান কনট্রাক্টরের বাড়ি, ধনিওয়ালাপাড়া, চান মিয়া বিল্ডিং, ডুবাইওয়ালার বিল্ডিং ও কদমতলী।