বক্তৃতা দিতে ঢাকা আসছেন অমর্ত্য সেন

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
অমর্ত্য সেন
অমর্ত্য সেন

নোবেল পুরস্কার বিজয়ী বিশ্ববরেণ্য ভাবুক অমর্ত্য সেন বাংলাদেশে আসছেন। তিনি আসছেন তাঁর ও জঁ দ্রেজের যৌথভাবে রচিত ভারত: উন্নয়ন ও বঞ্চনা বইয়ের ২৩ ফেব্রুয়ারি অনুষ্ঠেয় প্রকাশনা উৎসবে যোগ দিতে। ‘অর্থনৈতিক উন্নয়ন ও মানবিক প্রগতি’ শিরোনামে ঢাকার খামারবাড়ির কৃষিবিদ ইনস্টিটিউশনে এ উৎসব উপলক্ষে তিনি একটি একক বক্তৃতা দেবেন।
অমর্ত্য সেনের একক বক্তৃতা ও প্রকাশনা উৎসবের যৌথ আয়োজক প্রথম আলো ও সেন্টার ফর পলিসি ডায়ালগ (সিপিডি)।
বাংলাদেশে ভারত: উন্নয়ন ও বঞ্চনা বইটির একক পরিবেশনার দায়িত্ব পেয়েছে ‘প্রথমা: বইয়ের দুনিয়া’। অ্যান আনসার্টেন গ্লোরি: ইন্ডিয়া অ্যান্ড ইটস কন্ট্রাডিকশন বইয়ের এ বাংলা অনুবাদ প্রকাশ করেছে ভারতের আনন্দ পাবলিশার্স।