বক্তৃতা প্রতিযোগিতা

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

লালমনিরহাট জেলা পরিষদ মিলনায়তনে বিদ্যুৎ উন্নয়ন বোর্ড ও জেলা প্রশাসনের যৌথ উদ্যোগে গতকাল রোববার দুপুরে নবায়নযোগ্য জ্বালানি, জ্বালানি ব্যবহারে দক্ষতা, জ্বালানি সংরক্ষক বিষয়ক বক্তৃতা প্রতিযোগিতা অনুষ্ঠিত হয়। জেলার চারটি উপজেলার স্কুল ও কলেজ পর্যায়ের নির্বাচিত ১২ জন শিক্ষার্থী এতে অংশ নেয়। প্রতিযোগিতায় আদিতমারী উপজেলার ভাদাই জিএস উচ্চবিদ্যালয়ের নবম শ্রেণির ছাত্রী তাসনিম মুস্তাফিজ প্রথম স্থান লাভ করে। বিজয়ীদের হাতে পুরস্কার হিসেবে বায়ান্নর ভাষা আন্দোলন, একাত্তরের মহান মুক্তিযুদ্ধ ও বিজ্ঞানবিষয়ক বই তুলে দেন জেলা প্রশাসক হাবিবুর রহমান।