বক্তৃতা প্রতিযোগিতা
প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
জাতীয় বিদ্যুৎ সপ্তাহ ২০১৬ উপলক্ষে ব্রাহ্মণবাড়িয়ার সরাইল উপজেলার বিভিন্ন শিক্ষাপ্রতিষ্ঠানের শিক্ষার্থীদের অংশগ্রহণে ‘জ্বালানি নিরাপত্তায় বিশ্বব্যাপী কয়লার ভূমিকা’ শীর্ষক বক্তৃতা প্রতিযোগিতা হয়েছে। গতকাল সোমবার সকালে সরাইল উপজেলা পরিষদ মিলনায়তনে স্থানীয় ডিগ্রি কলেজের অধ্যক্ষ মৃধা আহমাদুল কামালের সভাপতিত্বে অনুষ্ঠিত প্রতিযোগিতা সভায় প্রধান অতিথি ছিলেন ইউএনও সৈয়দা নাহিদা হাবিবা। ব্রাহ্মণবাড়িয়া পল্লী বিদ্যুৎ সমিতি আয়োজিত বক্তৃতা প্রতিযোগিতায় অন্যদের মধ্যে উপস্থিত ছিলেন উপজেলা মাধ্যমিক শিক্ষা কর্মকর্তা সহিদ খালিদ জামিল খান, উপজেলা কৃষি কর্মকর্তা সাধন কুমার গুহ মজুমদার প্রমুখ।