বক্তৃতা প্রতিযোগিতা

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

জাতীয় বিদ্যুৎ ও জ্বালানি সপ্তাহ উপলক্ষে গতকাল বুধবার লালমনিরহাট সদর উপজেলা পরিষদ মিলনায়তনে ‘জ্বালানি নিরাপত্তায় বিশ্বব্যাপী কয়লার ভূমিকা’ শীর্ষক বিষয়ভিত্তিক বক্তৃতা প্রতিযোগিতা হয়। পরে একই স্থানে জয়ীদের মাঝে পুরস্কার বিতরণ করা হয়। সদর উপজেলা প্রশাসন ও লালমনিরহাট বিদ্যুৎ উন্নয়ন বোর্ড যৌথভাবে এ প্রতিযোগিতার আয়োজন করে। এতে ইউএনও শফিকুল ইসলাম সভাপতিত্ব করেন। অনুষ্ঠানের প্রধান অতিথি ছিলেন উপজেলা চেয়ারম্যান এ কে এম মমিনুল হক। প্রতিযোগিতায় প্রথম হয়েছে মৌমিতা রহমান, দ্বিতীয় স্থান লাভ করেছে সিফাত-ই-সাদিকা ও তৃতীয় হয়েছে আনিছুর রহমান।