বক্ষব্যাধি হাসপাতালের অনিয়ম তদন্তের উদ্যোগ

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

জাতীয় বক্ষব্যাধি হাসপাতালের ওষুধ কেনায় অনিয়ম তদন্তের উদ্যোগ নিয়েছে স্বাস্থ্য মন্ত্রণালয়। গতকাল রোববার স্বাস্থ্য প্রতিমন্ত্রী মজিবুর রহমান ফকির প্রথম আলোকে বলেন, হাসপাতালের পরিচালক এ কে এম মোস্তফা হোসেনকে কারণ দর্শানোর নোটিশ পাঠানো হয়েছে। বিষয়টি তদন্ত করে দেখা হবে।গতকাল প্রথম আলোয় ‘জাতীয় বক্ষব্যাধি হাসপাতালে ওষুধ কেনায় অনিয়ম’ শিরোনামে একটি প্রতিবেদন ছাপা হয়। ওই প্রতিবেদনে বলা হয়, হাসপাতালের পরিচালক ও দরপত্র কমিটির প্রধান এ কে এম মোস্তফা হোসেনসহ আরও দুজন চিকিৎসক বেশি দামে প্রয়োজনের অতিরিক্ত ওষুধ কিনেছেন এবং বরাদ্দের অতিরিক্ত খরচ করেছেন।