প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
২০ বিউটিশিয়ানের মাঝে গতকাল বুধবার লালমনিরহাট চেম্বার ভবনে বিনা মূল্যে বিউটিফিকেশন বক্স বিতরণ করা হয়েছে। অনুষ্ঠানে সভাপতিত্ব করেন লালমনিরহাট চেম্বার অব কমার্স অ্যান্ড ইন্ডাস্ট্রির সভাপতি শেখ আবদুল হামিদ। প্রধান অতিথি ছিলেন জেলা প্রশাসক মো. হাবিবুর রহমান। বিশেষ অতিথি ছিলেন জেলা পরিষদের প্রশাসক ও জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক মো. মতিয়ার রহমান। স্বাগত বক্তব্য দেন জেলা মহিলাবিষয়ক কর্মকর্তা সেলোয়ারা বেগম। আরও উপস্থিত ছিলেন লালমনিরহাট চেম্বার অব কমার্স অ্যান্ড ইন্ডাস্ট্রির পরিচালক সেকেন্দার আলী, খোরশেদ আহমেদ, সুমন খান, জহুরুল ইসলাম, শাহজাহান আলী প্রামাণিক ও সেলিম সবুজ।