বখতিয়ার কারাগার থেকে প্রিজন সেলে
প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
রাজধানীর নিউ ইস্কাটনে জোড়া খুনের মামলায় সাংসদপুত্র বখতিয়ার আলম রনিকে বঙ্গবন্ধু মেডিকেল কলেজ হাসপাতালের (বিএসএমএমইউ) প্রিজন সেলে রাখা হয়েছে। ছয় দিন আগে গাজীপুরের কাশিমপুর কারাগার থেকে তাঁকে ঢাকায় পাঠানো হয়েছিল।
বখতিয়ারের মা পিনু খান সাংসদ ও মহিলা আওয়ামী লীগের কেন্দ্রীয় কমিটির ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদক।
ঢাকা কেন্দ্রীয় কারাগারের কারাধ্যক্ষ মো. নেছার আলম গতকাল মঙ্গলবার রাতে প্রথম আলোকে জানান, কাশিমপুর কারাগার থেকে চিকিৎসার জন্য বখতিয়ারকে ঢাকায় পাঠানো হয়। পরে তাঁকে বিএসএমএমইউ প্রিজন সেলে ভর্তি করা হয়।
কাশিমপুর কারাগারের জ্যেষ্ঠ তত্ত্বাবধায়ক মিজানুর রহমান বলেন, কাশিমপুর হাই সিকিউরিটি সেলের চিকিৎসকের পরামর্শে বখতিয়ারকে ঢাকায় পাঠানো হয়েছে। তাঁর মাথা ঘোরানোসহ শারীরিক সমস্যা ছিল।