প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
আইনজীবী ও সাবেক ডেপুটি অ্যাটর্নি জেনারেল রোটারিয়ান বখতিয়ার হোসেনের কুলখানি আজ ২০ ফেব্রুয়ারি বাদ আসর ঢাকায় আর কে মিশন রোডের তাঁর বাসভবনে অনুষ্ঠিত হবে। তিনি ১৪ ফেব্রুয়ারি সকালে মৃত্যুবরণ করেন। পরে তাঁকে গোপীবাগ পঞ্চায়েত কবরস্থানে দাফন করা হয়। বখতিয়ার হোসেন ৩৫ বছর ধরে একজন সক্রিয় রোটারিয়ান ছিলেন। তিনি রোটারির একজন সাবেক প্রেসিডেন্ট এবং রোটারি ক্লাব অব দিলকুশার চার্টার মেম্বার। জীবনের শেষ দিন পর্যন্ত বিভিন্ন সমাজসেবা ও মানবিক কার্যক্রমের সঙ্গে সম্পৃক্ত ছিলেন বখতিয়ার। বিজ্ঞপ্তি।