বখাটে দেবাশীষ আরও দুই দিনের রিমান্ডে
প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
ফরিদপুরের মধুখালীতে চাঁপা রানী হত্যা মামলার আসামি দেবাশীষ সাহা ওরফে রনিকে আরও দুই দিনের রিমান্ডে নেওয়া হয়েছে। ফরিদপুরের জ্যেষ্ঠ বিচারিক হাকিমের আদালত গতকাল বৃহস্পতিবার এই রিমান্ড মঞ্জুর করেন।মধুখালী থানার উপপরিদর্শক (এসআই) বিপুল চন্দ্র দে জানান, তিন দিনের রিমান্ড শেষে দেবাশীষকে গতকাল আদালতে হাজির করে পাঁচ দিনের রিমান্ডের আবেদন করা হয়। জ্যেষ্ঠ বিচারিক হাকিম মোমিনুল হাসান দুই দিনের রিমান্ড মঞ্জুর করেন।চাঁপা রানীর এক মেয়েকে উত্ত্যক্ত করতেন দেবাশীষ। এর প্রতিকার চাওয়ায় দেবাশীষ ক্ষুব্ধ হয়ে গত ২৬ অক্টোবর চাঁপা রানী ভৌমিককে মোটরসাইকেলে চাপা দেন। ওই দিন বিকেলে ফরিদপুর মেডিকেল কলেজ হাসপাতালে চাঁপা রানীর মৃত্যু হয়।