বখাটেকে গ্রেপ্তারের দাবিতে বিক্ষোভ
প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
পিরোজপুরের আলামকাঠি পল্লী মঙ্গল মাধ্যমিক বিদ্যালয়ের শিক্ষার্থীরা গতকাল রোববার এক বখাটেকে গ্রেপ্তারের দাবিতে ক্লাস বর্জন, বিক্ষোভ মিছিল ও মানববন্ধন করেছে। ওই বিদ্যালয়েরই এক ছাত্রীকে উত্ত্যক্ত ও অপহরণের চেষ্টার অভিযোগ তুলে তারা ওই বখাটেকে গ্রেপ্তারের দাবি জানায়।ওই ছাত্রীর পারিবারিক সূত্রে জানা গেছে, সে আলামকাঠি এলাকার এক শিক্ষকের কাছে প্রাইভেট পড়ত। শনিবার সেখান থেকে বাড়ি ফেরার সময় একই এলাকার হায়দার আলীর ছেলে সাইদুল ইসলাম ও তার বন্ধু জসিম তাকে অপহরণের চেষ্টা করে। এ সময় তার দুই সহপাঠী চিৎকার দেয়। চিৎকার শুনে ছিদ্দিক নামের এক রিকশাচালক তাকে রক্ষা করেন।