বখাটেকে ধরে পুলিশে দিলেন মেডিকেলের ছাত্রীরা

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

চট্টগ্রাম মেডিকেল কলেজের কান্তা হোস্টেলের পাশের পাহাড়ে দাঁড়িয়ে দীর্ঘদিন ধরে আবাসিক ছাত্রীদের উত্ত্যক্ত করতেন এক যুবক। গতকাল বুধবার সন্ধ্যায় ছাত্রছাত্রীরা তাঁকে ধরে পুলিশে সোপর্দ করেছেন। এর আগে তাঁকে কান ধরে ওঠবস করানো হয়।জানা গেছে, আটক ব্যক্তির নাম হেদায়েত উল্লাহ। তাঁর বাসা গোয়াছিবাগান এলাকায়। এ সময় খোকন নামে তাঁর এক সহযোগী পালিয়ে যান।হাসপাতালের পুলিশ ফাঁড়ির দায়িত্বপ্রাপ্ত উপপরিদর্শক (এসআই) জহিরুল ইসলাম বলেন, ‘পাশের পাহাড়ে দাঁড়িয়ে ছাত্রীদের উদ্দেশে নানা রকম অঙ্গভঙ্গি করতেন হেদায়েত। বিকেলে ছাত্রীদের সহযোগিতায় আমরা তাঁকে আটক করে পাঁচলাইশ থানায় সোপর্দ করি।’ এদিকে খুলশী থানার পুলিশ বুধবার বেলা ১২টার দিকে নগরের নাসিরাবাদ বালিকা উচ্চবিদ্যালয়ের সামনে থেকে ছয় যুবককে গ্রেপ্তার করেছে।