বখাটেদের উৎপাত বন্ধের দাবিতে মানববন্ধন

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

জামালপুরের মেলান্দহ উপজেলার ভাবকি জিএম উচ্চবিদ্যালয়ের ষষ্ঠ শ্রেণীর এক ছাত্রী বখাটের উৎপাতে স্কুলে যেতে পারছে না। এর প্রতিবাদ করায় বখাটের দল মেয়েটির এক চাচাতো ভাইকে ছুরি দিয়ে আঘাত করেছে।এদিকে বখাটেদের উৎপাত বন্ধের দাবিতে গত বৃহস্পতিবার মৌলভীবাজার শহরে মানববন্ধন পালন করা হয়েছে।সংশ্লিষ্ট সূত্রে জানা গেছে, ভাবকি জিএম উচ্চবিদ্যালয়ের ওই ছাত্রীকে একই বিদ্যালয়ের দশম শ্রেণীর ছাত্র রবিন মিয়া দীর্ঘদিন ধরে উত্ত্যক্ত করছে। বিদ্যালয়ে যাওয়ার পথে রবিন প্রায়ই তার পথরোধ করে প্রেম নিবেদন করত। ছাত্রীটি প্রস্তাব প্রত্যাখ্যান করায় রবিন আরও ক্ষিপ্ত হয়ে ওঠে। রবিনের ভয়ে অনেক দিন ধরে মেয়েটি বিদ্যালয়ে যাচ্ছে না। ওই ছাত্রীর চাচাতো ভাই এর প্রতিবাদ করায় বখাটে রবিন তাকে দেখে নেওয়ার হুমকি দেয়। গত বুধবার সকালে ওই ছাত্রীর চাচাতো ভাই বিদ্যালয়ে যাওয়ার পথে রবিন মিয়া ও তার সহযোগীরা তার ওপর চড়াও হয়। বখাটেরা ছেলেটিকে ধারালো ছুরি দিয়ে আঘাত করে। এ সময় বিদ্যালয়ের অন্য ছাত্ররা ঐক্যবদ্ধ হয়ে রবিনকে ছোরাসহ আটক করে পুলিশে সোপর্দ করে।এ ঘটনায় মেয়েটির চাচা বাদী হয়ে গত বুধবার রাতে রবিন মিয়া ও তার তিন সহযোগী মিজানুর রহমান, ফারুক আহাম্মেদ ও হুমায়ুন আহাম্মেদকে আসামি করে থানায় একটি মামলা করেন।মেলান্দহ থানার উপপরিদর্শক (এসআই) এনামুল হক জানান, বাকি বখাটেদের গ্রেপ্তারের চেষ্টা চলছে।সারা দেশে বখাটেদের উৎপাত বন্ধের দাবিতে গত বৃহস্পতিবার শিশু-কিশোর মেলা মৌলভীবাজার শহরের চৌমোহনা চত্বরে মানববন্ধন করেছে।