বখাটেদের উৎপাতে হত্যার বিচারের দাবিতে সিলেটে মানববন্ধন

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

বখাটেদের উৎপাতে ছাত্রী হত্যার ঘটনার সুষ্ঠু তদন্ত ও বিচার চেয়ে গতকাল সোমবার বিকেলে মানববন্ধন করেছে সিলেট শিশু-কিশোর মেলা। নগরের চৌহাট্টা এলাকার সিলেট কেন্দ্রীয় শহীদ মিনারের সামনে এ মানববন্ধনে বিভিন্ন শিক্ষাপ্রতিষ্ঠানের শিক্ষার্থী ও শিশু-কিশোর সংগঠনের কর্মীরা উপস্থিত ছিল।বিকেল চারটায় মানববন্ধন শেষে সংগঠনের সভাপতি রুবাইয়াত্ আহমেদের সভাপতিত্বে এক সংক্ষিপ্ত সমাবেশ হয়। এতে বক্তব্য দেন পুরঞ্জয় চক্রবর্তী, উজ্জ্বল রায়, সিকান্দর আলী, রনেন সরকার প্রমুখ।সমাবেশে বক্তারা বলেন, গত কয়েক দিন পত্রিকার পাতা খুললেই চোখে পড়েছে বখাটেদের উৎপাতে মহিমা, তৃষা, ইলোরাদের মতো ছাত্রীরা আত্মহননের পথ বেছে নিয়েছে। একের পর এক এ ধরনের ঘটনা ঘটলেও প্রশাসন নির্বিকার। বখাটেদের উৎপাত রোধে সরকারকে অবশ্যই আরও নজরদারি বাড়াতে হবে।