বখাটেদের গ্রেপ্তার করতে শিক্ষামন্ত্রীর আহ্বান

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

সম্প্রতি দেশের বিভিন্ন স্থানে বখাটেদের নিপীড়নে স্কুলছাত্রী আত্মহত্যার ঘটনায় উদ্বেগ প্রকাশ করেছেন শিক্ষামন্ত্রী নুরুল ইসলাম নাহিদ। তিনি বখাটে সন্ত্রাসীদের গ্রেপ্তার করে বিচারের ব্যবস্থা করতে সংশ্লিষ্ট কর্তৃপক্ষের প্রতি আহ্বান জানিয়েছেন। গত বৃহস্পতিবার এক বিবৃতিতে মন্ত্রী এ আহ্বান জানান। নুরুল ইসলাম নাহিদ বলেন, শিক্ষা মন্ত্রণালয়ের উদ্যোগে ছাত্রীদের নিরাপত্তা নিশ্চিত করার জন্য বখাটে সন্ত্রাসীদের বিরুদ্ধে যখন জনমত গড়ে তোলার বিভিন্ন কর্মসূচি এগিয়ে চলছে তখনো বখাটেরা বিভিন্ন স্থানে ছাত্রীদের ওপর নিপীড়ন ও চাপ সৃষ্টি করছে। বাধ্য হয়ে মুন্সিগঞ্জে এক ছাত্রী আত্মহত্যা করেছে। অপর এক ছাত্রীর বাবাকে হত্যা করা হয়েছে। মন্ত্রী এসব ঘটনার তিব্র নিন্দা ও প্রতিবাদ জানান।জাতীয় শোক দিবস পালনের আহ্বান: দেশের সব শিক্ষাপ্রতিষ্ঠানে আগামীকাল ১৫ আগস্ট বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের শাহাদাত বার্ষিকী ও জাতীয় শোক দিবস যথাযোগ্য মর্যাদায় পালন করার আহ্বান জানিয়েছেন শিক্ষামন্ত্রী। গত বৃহস্পতিবার এক বিবৃতিতে আহ্বান জানানো হয়।জাতীয় শোক দিবসের কর্মসূচির অংশ হিসেবে সব শিক্ষাপ্রতিষ্ঠানে জাতীয় পতাকা অর্ধনমিত রাখা, কালো পতাকা উত্তোলন, বঙ্গবন্ধুর জীবনী ও কীর্তির ওপর আলোচনা, বঙ্গবন্ধুর আত্মার মাগফিরাত কামনা করে দোয়া মাহফিল ও অন্যান্য অনুষ্ঠান এবং সম্ভব হলে উপযুক্ত ডাক্তারের উপস্থিতিতে স্বেচ্ছায় রক্তদান কর্মসূচি আয়োজনের আহ্বান জানানো হয়েছে।