বখাটেদের ঠেকাতে...

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

চাঁদপুরের মতলব দক্ষিণ উপজেলা সদরের মতলব ডিগ্রি কলেজে শ্রেণি কার্যক্রম চলাকালীন ক্যাম্পাসে বখাটে ও বহিরাগত তরুণদের প্রবেশ ঠেকাতে প্রতিষ্ঠানটির ফটকে শিক্ষকদের দিয়ে পাহারার উদ্যোগ নিয়েছে কলেজ কর্তৃপক্ষ। গতকাল রোববার থেকে এ উদ্যোগ নেওয়া হয়। অধ্যক্ষ আবদুস সামাদ বলেন, ‘প্রতিদিন সকাল ১০টা থেকে বেলা দুইটা পর্যন্ত শিক্ষকেরা দলভিত্তিক কলেজের প্রবেশপথে চেয়ার নিয়ে পাহারায় থাকবেন। সম্প্রতি ক্যাম্পাসে বহিরাগত ঢোকায় কিছু অপ্রীতিকর ঘটনা ঘটায় এ উদ্যোগ নেওয়া হয়েছে। এতে শ্রেণিকক্ষে শিক্ষার্থীদের উপস্থিতিও ভালো থাকবে।’