বখাটেদের দৃষ্টান্তমূলক শাস্তি দাবি

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

নাটোরের কলেজশিক্ষক মিজানুর রহমান ও ফরিদপুরের চাঁপা রানী ভৌমিককে হত্যাকারী বখাটেদের দৃষ্টান্তমূলক শাস্তির দাবি জানিয়েছে বিভিন্ন সংগঠন।এ দাবিতে গতকাল শনিবার মোহাম্মদপুর শিয়া মসজিদের সামনে মানববন্ধন করে নারী নির্যাতন প্রতিরোধ নেটওয়ার্ক পশ্চিমাঞ্চল ও অ্যাসিস্ট্যান্ট ফর স্লাম ডুয়েলার্স (এএসডি)। মিজানুর রহমান হত্যার প্রতিবাদে আগামীকাল সোমবার কালো ব্যাজ ধারণ করবে বিএনপিপন্থী শিক্ষকদের সংগঠন শিক্ষক-কর্মচারী ঐক্যজোট। সংগঠনটির নেতারা গতকাল শনিবার এক বিবৃতিতে মিজানুর রহমানের হত্যাকারীদের দৃষ্টান্তমূলক শাস্তি দাবি করেন। ঐক্যজোটের চেয়ারম্যান সেলিম ভূঁইয়া, বাংলাদেশ কলেজশিক্ষক সমিতির সভাপতি কাজি আবদুর রাজ্জাক, কলেজশিক্ষক সমিতির সভাপতি রেজাউল করিম প্রমুখ বিবৃতিতে সই করেন।ইভ টিজিংকারীদের দৌরাত্ম্যে উদ্বেগ প্রকাশ করেছে বাংলাদেশের ওয়ার্কার্স পার্টি। গতকাল এক বিবৃতিতে সংগঠনের সভাপতি সাংসদ রাশেদ খান মেনন ও সাধারণ সম্পাদক আনিসুর রহমান কঠোরহস্তে এসব অপরাধ দমন করা ও সামাজিক আন্দোলন জোরদার করার দাবি জানিয়েছেন।