বখাটেদের দৌরাত্ম্যে আতঙ্কে ছাত্রীরা

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

চাঁপাইনবাবগঞ্জ পৌর এলাকায় এখন বখাটেদের উত্পাত বেড়ে গেছে। বখাটেরা বিভিন্ন সড়কের মোড়ে দাঁড়িয়ে ছাত্রীদের উত্ত্যক্ত করছে। এসব কারণে অনেক মেধাবী ছাত্রীর লেখাপড়া বন্ধ হয়ে গেছে।চাঁপাইনবাবগঞ্জে ইভটিজিং ও মাদক ব্যবসা প্রতিরোধে কার্যকর ব্যবস্থা গ্রহণের দাবি জানানো হয়েছে। গতকাল সোমবার চাঁপাইনবাবগঞ্জে আসা নতুন পুলিশ সুপার নিবাসচন্দ্র মাঝির কাছে স্থানীয় সাংবাদিকেরা এ দাবি জানান। পৌর এলাকার কয়েকটি মাধ্যমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষকেরা জানান, পৌর এলাকার মিলকি, বিদিরপুর ও হাজির মোড়, পাওয়ার হাউস মোড়, শহরের গাবতলা মোড়, পুলিশ সুপারের কার্যালয়-সংলগ্ন রাস্তা, সবুজসংঘের মোড়সহ বিভিন্ন মোড়ে বখাটেরা প্রতিদিন ছাত্রীদের উত্ত্যক্ত করছে। অভিভাবকদের মধ্যে একজন চিকিত্সক ও আইনজীবী জানান, সম্প্রতি তাঁদের মেয়েদের বখাটেরা উত্ত্যক্ত করেছে।নবাবগঞ্জ সরকারি বালিকা উচ্চবিদ্যালয়ের প্রধান শিক্ষক কবিতা চন্দ, কামাল উদ্দীন বালিকা উচ্চবিদ্যালয়ের প্রধান শিক্ষক এমরান আলী জানান, বিদ্যালয়ের ছাত্রীরা তাঁদের কাছে বখাটেদের উত্ত্যক্তের ব্যাপারে প্রায়ই অভিযোগ করে। তবে বেশির ভাগ মেয়েরা উত্ত্যক্ত হওয়ার পরেও লজ্জায় বখাটেদের বিরুদ্ধে অভিযোগ করে না। অভিভাবকদের মধ্যে যাঁরা দুর্বল মানসিকতার ও দরিদ্র, তাঁরা মেয়েদের লেখাপড়া বন্ধ করে বিয়ে দিয়ে দিচ্ছেন। নাম প্রকাশে অনিচ্ছুক একজন প্রধান শিক্ষক দুঃখ প্রকাশ করে বলেন, বখাটেদের হাত থেকে বাঁচাতে তিনি তাঁর এক ভাতিজির লেখাপড়া বন্ধ করে দিয়ে অল্প বয়সে বিয়ে দিতে বাধ্য হয়েছেন।সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আহসানুল হক বলেন, ‘এ ব্যাপারে ভুক্তভোগীরা আমাদের কাছে অভিযোগ পেলে আমরা বখাটেকে থানায় ধরে নিয়ে এসে তার অভিভাবককেও ডাকি এবং তাঁদের কাছ থেকে মুচলেকা নিয়ে ছেড়ে দিই। সুনির্দষ্টভাবে মামলা দায়ের না করলে এর বেশি কিছু করা সম্ভব হয় না।