বখাটেদের প্রতিরোধে সমাবেশ মানববন্ধন
প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
নারী উত্ত্যক্তকারী বখাটেদের দৌরাত্ম্যের প্রতিবাদে গতকাল শনিবার চট্টগ্রাম প্রেসক্লাবের সামনে মানববন্ধন ও সমাবেশ করেছে কর্মজীবী নারী ও অগ্রযাত্রা। বক্তারা উত্ত্যক্তকারী ব্যক্তিদের প্রতিরোধে কঠোর আইন প্রণয়ন ও সর্বস্তরে তাদের সামাজিকভাবে বর্জনের দাবি জানান। সমাবেশে প্রধান অতিথি ছিলেন কর্মজীবী নারীর কেন্দ্রীয় সভানেত্রী শিরিন আখতার। এতে অন্যান্যের মধ্যে বক্তৃতা করেন চট্টগ্রাম জেলা সভানেত্রী নীলিমা আকতার চৌধুরী, ওয়ার্ড কাউন্সিলর রেখা আলম চৌধুরী, রিজিয়া বেগম, আবদুল ওয়াহাব চৌধুরী, অজয় মিত্র, জানে আলম, শাহেদ উদ্দিন মো. সেলিম।