বখাটেদের বর্জনের আহ্বান
প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
যৌন নিপীড়ন করে কোনো বখাটে পার পাবে না। এদের অবশ্যই বিচারের আওতায় আনা হবে। আইনের আওতায় এনে যৌন নিপীড়নকারীদের দৃষ্টান্তমূলক শাস্তি দেওয়া হবে।সংসদীয় সার্ভিস কার্যালয় কিশোরগঞ্জ-৩-এর উদ্যোগে কিশোরগঞ্জের তাড়াইল উপজেলার জাওয়ার ইমদাদুল উলুম মাদ্রাসা মাঠে গতকাল শুক্রবার ‘যৌন নিপীড়ন প্রতিরোধে আমাদের করণীয়’ শীর্ষক এক আলোচনা সভা অনুষ্ঠিত হয়। এতে প্রধান অতিথির বক্তব্যে স্থানীয় সাংসদ মুজিবুল হক চুন্নু ওই সব কথা বলেন। তিনি যৌন নিপীড়নকারীদের সামাজিকভাবে বর্জনের আহ্বান জানান। সভায় ঢাকার শাহবাগে চলমান আন্দোলনের সঙ্গে একাত্মতা ঘোষণা করা হয়। জাওয়ার উচ্চবিদ্যালয়ের সাবেক প্রধান শিক্ষক শরীফুলের সভাপতিত্বে সভায় বক্তব্য দেন উপজেলা আওয়ামী লীগের সভাপতি আজিজুল হক ভূঞা, জাতীয় পার্টির আহ্বায়ক মোফাজ্জল হোসেন প্রমুখ।